1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন, ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাহনেয়ামতুল্লাহ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কামাল ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও একতা ভ্যারাইটিজ স্টোর আলহাজ্ব সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাবু স্টোর মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রবিউল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল প্রমুখ। সার্বিক উপস্থাপনা করেন সংগঠনের সদস্য আব্দুর রউফ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহানুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেক।
অনুষ্ঠানে সূচনা পর্বে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর আলোচনা সভায় অতিথি বৃন্দ তাদের মূল্যবান বক্তব্য দেন। পরে ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
উদ্বোধনী আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews