চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির বিরুদ্ধে সদস্য পদ নবায়ন না করা ও তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ এনে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার (০৭ মে) সংগঠনটির ৪৩ সদস্য চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের কাছে এ অভিযোগ করেছেন। গেল নির্বাচনে প্রতিদ্বদ্বী প্যানেল থেকে ভোটে অংশগ্রহন করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সদস্য পদ নবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সংগঠনের বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র ও চাঁদা পরিশোধ করার পরও সদস্যপদ নবায়ন করা হচ্ছে না। ফলে তাদের সদস্যপদ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আবেদন জানানো হয় জেলা প্রশাসকের কাছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন স্মারকলিপি গ্রহন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, অভিযোগকারীরা সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে সদস্যপদ পেয়েছিলেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আনোয়ার হোসেন, রায়হানুল ইসলাম লুনা, আব্দুল মতিন সেলিম, আলহাজ্ব এসতার আলী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply
You must be logged in to post a comment.