1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার রেজাউল করিম।
গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বটতলাহাটের পাশে মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। রোববার সকালে জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন মন্দিরটি পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ জানান, গভীর রাতে মন্দিরে ঢুকে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম (বিপিএম সেবা) মুঠোফোনে জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যারা প্রতিমা মন্ডপের দায়িত্বে ছিলেন। তারা রাত ১২ টার পর খোলামেলা জায়গায় পাহারা না বসিয়ে অরক্ষিতভাবে রেখে চলে যান। এভাবে থাকার কারণে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা হবেই। এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews