1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর

  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারের গোয়াল পাড়ায় অবস্থিত ঢাকা চাঁপাই ষ্টোরের চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে মেরাজ নামের এক চোর।

মেরাজ চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার রাজারামপুরের মোঃ শাহালাল হোসেন এর ছেলে। গত বৃহস্পতিবার ৬ মার্চ দুপুরে এ ঘটনা ঘটে।

ধৃত চোর মেরাজ দির্ঘ্য দিন থেকে ভিন্ন কায়দায় বিভিন্ন সময় দোকান, ব্যবসা  প্রতিষ্ঠানে চুরি করে আসছে, কখনো দোকানে চাকরী করা অবস্থায় সেই দোকানেরই ক্যাশ থেকে টাকা চুরি, আবার কখনো ক্রেতা সেজে বিভিন্ন দোকানের মালামাল চুরি করার অভিযোগ তার বিরুদ্ধে।

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ডিসি মার্কেট এলাকার ‘মের্সাস শাওন ট্রেডার্স’ এ কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে ২০২২ সালের অক্টোবরে ধরা পরে মেরাজ, সে সময় উল্টো মামলা থেকে বাঁচতে শাওন ট্রেডার্স এর মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এই চোর।

এ বিষয়ে মেসার্স শাওন ট্রেডার্স এর মালিকের ছেলে সামিরুল আলম শাওন বলেন, মেরাজ দির্ঘ্য ১২ বছর আমাদের দোকানে চাকরী করা অবস্থায় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে, তার নামে আদালতে মামলা চলমান, এখন প্রায় শুনতে পাই মেরাজ চুরি করে ধরা পড়ছে।

ঢাকা চাঁপাই ষ্টোরের মালিক বলেন, গত এক সপ্তাহ আগে এই ছেলে আমার দোকানে চুরি করেছিলো। আজ আবারও চুরি করতে এসে সে ধরা পরেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই আলমগীর হোসেন বলেন, তাকে থানায় আনা হয়েছিলো, ঢাকা চাঁপাই ষ্টোরের মালিক কোন অভিযোগ না করায়, মেরাজের পিতার জিম্মায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews