1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না: ডিসি আব্দুস সামাদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেছেন শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটাতে হবে। দুর্নীতি বঞ্চনা মুক্ত দেশ গড়তে হবে। এ জন্য আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি পালন করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। আপনারা সুনির্দিষ্ট তথ্য দিবেন ব্যবস্থা নিব। প্রথমে নিজ দপ্তর শতভাগ দুর্নীতি মুক্ত করতে চান। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews