1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

জেলা প্রশাসক কার্যালয়ের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওকে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বদলিজনিত কারণে তাকে এই সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বিদায়ী অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হাসান তরফদারসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন নবাগত নাচোল উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা ইয়াসমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব।
শেষে বিদায়ী অতিথি দেবেন্দ্র নাথ উরাঁওকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অপরদিকে সামাজিক সংগঠন ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল ও ক্রেস্ট প্রদান করে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সচিব হিসেবে ঢাকায় বদলি করা হয়েছে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews