1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরনের উদ্বোধন 

  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ইব্রাহিম বাবু নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার।

এসময় উপস্থিত ছিলেন, নাচোল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ অন্যরা।

কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো।

এ বছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের বীজ চারা ২১ থেকে ২৫দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘা প্রতি ফলন প্রায় ২৫ থেকে ৩০ মন আশা করা যায়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews