1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে খামারের তালা কেটে গরু চুরি: আটক-৩

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে খামারের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনায় নিয়ামতপুরে অভিযান ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ।
আজ বুধবার (৩০ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নিয়ামতপুর এলাকায় রাতে অভিযান পরিচালনা করে ৩ জন আসামীকে গ্রেফতার করে নিয়ামতপুর থানা এলাকা হতে চোরাই ৩ টি গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হচ্ছে গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মানিক আলী (২৮), একই উপজেলার শুক্রবাড়ী বাজার এলাকার শরিফুল ইসলাম (৪৬), শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের লালচাঁন ইসলাম (৩১),
তার আগে খামারের মালিক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভবানীপুর আব্দুল্লাহ আল মুনঈম শোভন সদর মডেল থানায় লিখত অভিযোগ দায়ের করে বলেন, গত ১৯,২০ অক্টোবর রাতে গরুর খামারের তালা কেটে ১টি সাদা-কালো রংয়ের গাভী, ১টি কালো সাদা রংয়ের ষাড় ও ১টি লাল সাদা রংয়ের বাছুর গরু চুরি করে নিয়ে যায়। পরে মামলা রুজু করা হয়।
পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিমের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের নুরুজ্জামানের তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া’র তদারকিতে মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ ও গোমস্তাপুর এলাকা হতে ঘটনার সাথে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করে নিয়ামতপুর থানা এলাকা হতে চোরাই ৩টি গরু উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে গোপনীয়তার স্বার্থে বাকী তথ্যসমূহ পরবর্তীতে জানানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেন তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews