1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে ২ ভাইকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ডাকাত সন্দেহে আপন দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার রাতে ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান।
নিহতরা হচ্ছেন, ভোলাহাট উাপজেলার দুর্গাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৬) অপরজজন ইয়াকুব আলী (২৪) তারা আপন দুই ভাই।
স্থানীয় ও জনপ্রতিনিধি জানায়, গত ৩০ অক্টোবর বুধবার রাত ৯ টার সময় উপজেলার বড়গাছী-রহনপুর সড়কের কলমুগড়া এলাকায় ডাকাতের কবলে পড়ে অটো যাত্রীরা। তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় চিৎকারে আশেপাশের পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আম গাছ থেকে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। এ সময় অপর দুই ডাকাত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বলেন, ডাকাতরা ভ্যানযাত্রীদের টাকা পয়সা ও দামি জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা এবং আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জড়ো হয়ে ওই দুইজনকে গণপিটুনি দেয়। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews