1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আব্দুল কাদির, শিবগঞ্জ প্রতিনিধিঃ
‘‘আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত’’ এই প্রতিপাদ্যে- কে সামনে রেখে বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।
অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে। বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে বাল্যবিবাহ মুক্ত শিবগঞ্জ উপজেলা গঠনের লক্ষে শপথ ও বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা পত্র পাঠ করা হয়। এর আগে বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষিত ফলক উন্মোচন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews