1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দাইপুকুরিয় ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলি, এনজিও প্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধি ও প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল কাদির (সিএফ) এর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দাইপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগবাড়ি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান, এছাড়া আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান, ওয়ার্ড সদস্য ওহিদুজ্জামান, স্বাস্থ্য কর্মী উম্মে সালমা, ইমাম একরামূল হক, ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মফিজউদ্দিন, আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এনজিও কর্মী, সংবাদকর্মীসহ আরও প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনার কার্যক্রম শুরু হয়, প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন আমাদের সকলকে সচেতন হতে হবে তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি আরও বলেন ইতোমধ্যে শিবগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে বিধায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুতরাং সকল অভিভাবককে সচেতন হতে হবে যেন একটি শিশুও বাল্যবিবাহে শিকার না হয় আমার ইউনিয়নে পূর্বের চেয়ে বর্তমানে বাল্য বিয়ে অনেকাংশে কমে গেছে, কেউ যদি বাল্যবিয়ে দেয় বা সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আতাউর রহমান, সুপার বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, বাল্য বিয়ের সচতনতা বৃদ্ধির জন্য মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews