1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি সিমান্তে স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার ৭৯০ জনকে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার (০৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বাতাসমোড় মাহমুদা মহিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে মতবিনিময় এবং জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান ছাড়াও সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। দেওয়া হয়েছে ছাতা, গামবুট ও রেইনকোট এবং যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণের জন্য যুবকদের মধ্যে ফুটবল ও ২২ সেট জার্সি বিতরণ করা হয়।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামানের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য, অন্যান্য দ্রব্যাদি চোরাচালান, গরু চোরাচালান এবং অবৈধ পারাপার রোধে মতবিনিময় সভা করেন।

এসময় উপস্থিত ছিলেন (৫৩ বিজিবি)’র উপ-অধিনায়ক মেজর আসরারুল হক, মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবিরসহ জহুরপুর বিওপির বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকা- চলমান রাখবে বলে জানানো হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews