1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

রহনপুরে শতাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে শতাধিক দুস্থ চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এ.বি সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সার্বিক তত্ত্বাবধানে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাকিম, রহনপুর পিএম কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান,
সমিতির যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধক্ষ্য আব্দুল হান্নান, সদস্য এম কোরাইশী মিলু, তরিকুল ইসলাম ফিটু।
উক্ত স্থানে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ডাঃ জাহাঙ্গীর আলম চিকিৎসা প্রদান করেন। সেখানে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলীসহ হাসপাতালের মেডিকেল টিম।
এসময় অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে প্রায় ১০০ দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews