1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
মো. সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা।
আজ শুক্রবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে মোট ৭২০ জন আবেদনকারী তিনটি ব্যাচে বিভক্ত হয়ে পরীক্ষায় অংশ নেন। এপ্রিল থেকে জুন ব্যাচে নির্বাচিত ৭৫ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব (সমন্বয়-২ শাখা) জনাব সেলিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপণ কুমার কর্মকার, সহকারী পরিচালক মিজানুর রহমান ও সাদিকুজ্জামান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সের কো-অর্ডিনেটর এস.এম আব্দুল্লাহ প্রমুখ।
পরিদর্শক কর্মকর্তারা পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমে যুবসমাজকে আরও সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, দেশের ৬৪টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews