1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জঃ

সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মুসা জঙ্গী।

সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

প্রশিক্ষণে পেশাজীবী গাড়িচালকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানো, সড়ক পরিবহন আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার, ট্রাফিক সংকেত ও সড়ক নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণসহ দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মোটরযান পরিদর্শক বি আরটি এর কাফিউল হাসান মৃধা, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম,টি আই ২ আজিজ ফেরদৌস,, মেকানিক্যাল এসিস্ট্যান্ট সাজেদুল ইসলাম।

চাঁপাইনবাগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক অনুষ্ঠানে বক্তব্যে বলেন
সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে গাড়ি চালানোর কোনো বিকল্প নেই। একজন চালকের সামান্য অসচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। তাই প্রশিক্ষণের মাধ্যমে চালকদের পেশাগত জ্ঞান, দায়িত্ববোধ ও নিরাপদ ড্রাইভিংয়ের বিষয়ে আরও সচেতন করে তুলতে হবে।

তিনি আরও বলেন, ‘গতিশীল গাড়ি চালাই, সড়ক দুর্ঘটনা রোধ করি’—এই প্রত্যয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উক্ত রিফ্রেসার প্রশিক্ষণে জেলায় ৮০ জন পেশাজীবী গাড়ি চালকগন অংশ নেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews