1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার নামক এলাকা থেকে ডাকাতির তাদেরকে তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়ীয়া গ্রামের রাসেল (২৭), অপর দুইজন শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রামের রুবেল (২২), কানু ডাকাত ওরফে কালু। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার ও একটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম এসআই সাহাদাত আলী’র নেতৃত্বে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার নামক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা বিধান ও অপরাধ দমনে জেলা পুলিশ তৎপর রয়েছে এবং থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews