মো.সোহেল রানাঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার চকঝগড়ু মহল্লার বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর নামে নতুন মোড়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ০৭ নভেম্বর দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু এলাকায় তাঁর নামে একটি মোড়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী ও কৃষক বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর ভাই আনসার আলী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাব আলী মাষ্টার, আলহাজ্ব রবিউল ইসলাম, সাংবাদিক, লেখক, সংগঠক ও সমাজসেবক ফয়সাল আজম অপু, চকঝগড়ু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইফুর রহমান, নয়াগোলা এম এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান সাংবাদিক সোহেল রানা। ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ জাতীয় আরো খবর..