1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি পিস্তল উদ্ধার, আটক-২

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আব্দুল কাদির শিবগঞ্জ প্রতিনিধি:

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএম ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।
বিআরডিবি কর্মকর্তা শাহিদ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, এসএসবিসি প্রকল্পের জেলা কর্মকর্তা উত্তম মন্ডলসহ অন্যরা।

আলোচনা সভায় কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা বলেন, কন্যা শিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুশিক্ষা, পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বাড়ানো জরুরি। কন্যাশিশুর বিকাশ ও অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews