চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তি কানসাট ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।
আজ (২৩ নভেম্বর) মধ্য রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামে একটি বাড়িতে যৌথ অপারেশন চালিয়ে তাকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ নভেম্বর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহলদল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামে একটি বাড়িতে যৌথ অপারেশন পরিচালনা করে ৮৫ গ্রাম হিরোইন এবং ১৯ টি ককটেলসহ আটক করতে সক্ষম হয়। এছাড়াও এ ব্যাটালিয়ন গত এক বছরে আনুমানিক ১৩ কোটি ৮৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য আটক করেছেন।
তিনি বলেন, সিমান্ত সুরক্ষা ও চোরাচাল দমনে রংপুর রিজিয়নের সাফল্য: ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য চোরাচালান জব্দ করে।