1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৬ সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ প্রশিক্ষণ নিচ্ছেন।
গতকাল সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করেন। আগামী ০৩ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় বেকার তরুণদের কারিগরি দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোবাইল ফোন মেরামতের দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এর ফলে তাঁরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবেন বলে মনে করছে সংস্থাটি।
উল্লেখ্য, গত ০৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews