1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

৭ম ধাপে ২১ দিনব্যাপী জেলা আনসার ভিডিপির অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বেলেপুকুরে জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ড কার্য্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্লাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন জেলা সহকারী কমান্ড্যান্ট হুমায়ুন কবির, জেলা আনসার ও ভিডিপির সার্কেল আ্যডজুট্যান্ট সেলিম রেজাসহ অন্যরা।

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মহান মুক্তিযুদ্ধের চেতনায় এই বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহব্বান জানান। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আনসার ভিডিপিকেও স্মার্ট বাহিনী হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান রোধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে বাহিনীর কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আহবান জানান তিনি। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষনার্থীদের সামনে।

উল্লেখ্য যে, গত ৬ মার্চ থেকে ৭ম ধাপের এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন যুবক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews