1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  1. চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তে ৫৩ বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার (০৯ মার্চ) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। জব্দকৃত ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
বিজিবি লক্ষ্য করে জানান, বিগত ৩ মাসে একজন আসামীসহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১ হাজার ৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৭ হাজার ৫৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
এছাড়াও, আসন্ন ঈদ মৌসুমে ও জ্বালানি চোরাচালান রোধে সীমান্ত এলাকায় ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা করছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews