1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসা-ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বটতলা হাটের মোড়ে সোমবার বিকেলে অফিস বর্ষময়ী স্ব-উদ্যোগী সংস্থা ও ইস্টোর -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার কর্মকার উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ কবির, সমাজসেবা অফিসার (রেজি.); আরো উপস্থিত ছিলেন ড. মুশফির রহমান মানিক মেডিকেল অফিসার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল; আব্দুল বারেক, সাবেক কাউন্সিলর পরিচালক চেম্বার অব কমার্স, পিটিআই এর আবুল বাশার ১৫ নম্বর ওয়ার্ড, সেন্টু আলী সাবেক সভাপতি, চাঁপাই ডিভিশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকুল কুমার দাস সভাপতি বর্ষময়ী স্ব-উদ্যোগী সংস্থা। সার্বিক পরিচালনায় ছিলেন মো. আব্দুল মতিন, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক।

সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে স্বল্পমূল্যে ও বিনামূল্যে প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তিতে সহযোগিতা, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে স্ব-উদ্যোগী হিসেবে গড়ে তোলা।

বক্তারা বলেন, এ উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews