1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা

  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নবাবগঞ্জ সিটি কলেজের হলরুমে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

প্রধান আলোচক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম মুর্শেদ জামান মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিন্দ্র মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. আল মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজী বিভাগের রেজিস্টার ডা. মারুফ আল হাসান, রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মার্জয়া আফরিন বন্যা।

অনুষ্ঠানে রক্তরোগ বিশেষজ্ঞরা জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানবকোষে রক্ত তৈরি করার জন্য দুটি জিন থাকে। কোনো ব্যক্তির রক্ত তৈরির একটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া বাহক বলে।

আর দুটি জিনেই ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া রোগী বলে। তবে সব বাহকই রোগী হন না। শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে।

এই রোগের লক্ষণগুলো হলো ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন রোগসংক্রমণ, শিশুর ওজন না বাড়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি।

শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews