1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র বিদেশি পিস্তল উদ্ধার আটক-১

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের তেলকুপি সীমান্তে জমিনপুরে অভিযান চালিয়ে ভারত থেকে আসা বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৯ বিজিবি।

সোমবার ২৯ জানুয়ারি দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া গোবরাতলা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তিনি।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক জানায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ২৮ জানুয়ারি বিকেলে ৫৯ বিজিবি’র অধীনস্থ তেলকুপি জমিনপুরে অবৈধ অস্ত্র, গুলি চোরাচালান সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় তেলকুপি বিওপির নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে একটি চৌকষ টহল দল তেলকুপি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর হয়ে খাসের হাট আসার পথে আসামি বিজিবি’র উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি’র টহল-দল তাকে আটক করতে সক্ষম হয়। পরে দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসমি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র চোরাচালানের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে আটককৃত আসামীকে অবৈধ অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও এর সাথে জড়িত অন্যানা আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের চলমান রয়েছে।

প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জন আসামীসহ ২১টি দেশী বিদেশী পিস্তল ৩৭৯ রাউন্ড গুলি এবং ৩৪ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews