1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হক আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুগান্তরের সাবেক প্রতিনিধি জোবদুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হবে। সে উল্লেখ্য, ১৯৮৪ সালে সাংবাদিকতা পেশায় তিনি প্রথমে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় কাজ শুরু করেন। এরপর বাংলার বাণী ও সর্বশেষ যুগান্তরে কাজ করছিলেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews