1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সিভিল সার্জনের ব্যবস্থাপনায় ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৪৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সভাকক্ষে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। বাস্তবায়নে পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ের উপর উপস্থাপনা করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আনজিম মাকসুদ। তিনি জানান, ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ দিন ৬-১১ মাস বয়সী সকল শিশু’কে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ১ হাজার ২০৪ টি কেন্দ্রে ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬শ ৩৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৪শ ৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শতভাগ সফল করতে জেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল হুদা অলক, জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক জমশেদ আলী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, ডাবলু কুমার ঘোষ, মেহেদী হাসানসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews