1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরিকত্রীকরণ শীর্ষক কর্মশালা

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরিকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত ব্যক্তিরা বিভিন্নভাবে হেয় হয়। এমনকি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় তারা। তাই তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হতে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরণসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে৷ কর্মশালায় বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন ভোগান্তির তথ্য তুলে ধরেন।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমলের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, মাইগ্রেশান প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সিলর ইফফাত আরা রাখি, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন হুমায়ুন কবীর,  প্রোগ্রাম অর্গানাইজার মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক সারমিন আখতারসহ শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews