1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা

চাঁপাইনবাবগঞ্জে ‘হলদে পাখি’ সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে গার্ল গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখা, সদর উপজেলা।

শনিবার (২১ জুন) বিকালে কল্যাণী মহিলা সংসদ ভবনের মর্জিনা হক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোসাম্মাৎ ফারুকা বেগম।

প্রধান অতিথি বলেন, হলদে পাখি কার্যক্রম শিশুদের নৈতিকতা, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের একটি আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। সভায় সভাপতিত্ব করেন গার্ল গাইডস এসোসিয়েশন, স্থানীয় শাখার সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনাজ বেগম।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং সমাজের সার্বিক সহযোগিতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
এসময় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক, অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা নাসরিন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews