1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

নদী পার হতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে পাগলা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর ফাটাপাড়া পাগলা নদীতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কিশোর সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান (১৬)।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যাায়, পাগলা নদীর ওপারে খালার বাড়িতে বেড়াতে গেছিলো কিশোর তারেক রহমান। বিকেলে বাসায় ফেরার পথে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায় তারেক। পরে নদীর পানিতে ডুবে মারা যায় সে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কিশোর তারেক রহমান চলতি বছর স্থানীয় একটি মাদরাসা থেকে হেফজ শেষ করেছে বলে জানান তার পরিবারের সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন বলেন, পানিতে ডুবে ওই ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম
চাঁপাইনবাবগঞ্জ
তারিখ-২১.০১.২৫

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews