1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার সার-বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ২০২৪-’২৫ অর্থবছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আউশ ধানের(উফশী)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, প্রতি কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল রোপা আউশ ধানের বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সার-বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম ও দিজেন রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews