1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

বেতনের টাকায় চাল বিতরণ করলেন বিএনপি নেতা সানাউল্লাহ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের উজিরপুর ইউনিয়নবাসীর মাঝে বেতনের পুরো টাকা খাদ্য ও চাল বিতরণ করলেন বিএনপি নেতা সানাউল্লাহ।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্য ও চাল বিতরণ কর্মসূচি।
এসময় প্রায় দু’শ  পরিবারের মাঝে দুপুরের খাদ্য চাল ও বিতরণ করেন তিনি। বিএনপি নেতা সানাউল্লাহর খাদ্য ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভালোবাসায় শ্রেদ্ধ হন ইউনিয়নবাসী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এমন মানবিক কাজ অব্যাহত রেখেছেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সানাউল্লাহ। তিনি জনপ্রতিনিধি না হয়েও তার এমন কাজ দেখে গর্বিত স্থানীয়রা৷
ইউনিয়নবাসীরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে উজিরপুর ইউনিয়নের এমন কোন পাড়া মহল্লা নাই, যেখানে তরুণ-যুবকদের জন্য তিনি খেলাধূলার ব্যবস্থা করেননি। এমন একজন বিএনপির নেতা আমাদের এই ইউনিয়নে আছে বলে আমরা গর্বিত। বলেন আগামী ইউনিয়ন নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
এ বিষয়ে বিএনপি নেতা সানাউল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি জানান, গত তিন বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী, অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করে আসছি। আগামীতেও খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে। বলেন একটি মাদরাসায় শিক্ষক হিসেবে চাকুরি করি। সেখান থেকে পাওয়া বেতনের সে টাকা প্রত্যেক মাসে অসহায় গরিব দুঃখীর মাঝে বিতরণ করে আসছি। ভবিষ্যতে উজিরপুর ইউনিয়ন বাসির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews