1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠান একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি। বিদায়ী সংবর্ধনা দিলেন প্রতিষ্ঠানের মালিক প্রো: আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম।

আজ শনিবার (০১ আগষ্ট) সন্ধ্যার পর জেলা শহরে অবস্থিত একতা ভ্যারাইটিজ স্টোরে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মালিকের ছেলে মো. সাব্বির হোসেনসহ প্রতিষ্ঠানে কর্মচারীবৃন্দ।
এসময় একতা ভ্যারাইটিজ স্টোর প্রতিষ্ঠানের মালিক সাদিকুল ইসলাম তার বিদায়ী ম্যানেজার মো. ওবাইদুল হকের উদ্দেশ্যে বলেন, সততার সঙ্গে একতা ভ্যারাইটিজ স্টোর প্রতিষ্ঠান কে এগিয়ে নিয়ে গেছেন। পরবর্তী নতুন প্রতিষ্ঠান (পাতান এন্টারপ্রাইজ) এর সাফল্য কামনা করেন তিনি।
এবিষয়ে ওবাইদুল হক জানান, দীর্ঘ ২৮ বছর একতা ভ্যারাইটিজ স্টোরে সততার সঙ্গে ম্যানেজার পদে দায়িত্ব পালন করেছি। পরবর্তী নিজস্ব প্রতিষ্ঠান পাতান এন্টারপ্রাইজ।
নতুন প্রতিষ্ঠানের ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা বাস স্ট্যান্ডের পূর্ব দিকে। উদ্বোধনের পর এখানে অতি সুলভ মূল্যে শ্যালো, টিউবওয়েল, পিভিসি পাইপ, প্লাস্টিকের দরজা, ফিল্টার এবং জিআই পাইপ, মোটর পাম্প, সেনেটারী ফিটিং, ওয়াটার সাপ্লাই ও অন্যান্য যন্ত্রাংশ পাইকারি এবং খুচরা মূল্যে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews