1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত  নাচোলে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে ২ সাংবাদিক লাঞ্ছিত চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন ৭০০ জন চাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা  চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালকদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সহ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
মো. সোহেল রানাঃ
চাঁপাইনবাবগঞ্জের সেনেটারী বাজারের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মহানন্দা বাস স্ট্যান্ডে একটি বিক্রয়কারী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ (০৩ আগষ্ট) সোমবার বিকেল ৫টায় জেলা শহরের মহানন্দা বাস স্টান্ড আলীনগর রেল কোয়াটার জামে মসজিদের পূর্ব পাশে মেসার্স পাতান এন্টারপ্রাইজ এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন প্রতিষ্ঠানের প্রোঃ ওবাইদুল হকের ছেলে মাহমুদুল হাসান। এরপর সূচনা বক্তব্য দেন মেসার্স পাতান এন্টারপ্রাইজ এর প্রোঃ মোঃ ওবাইদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন একতা ভ্যারাইটিজ স্টোরের প্রোঃ আলহাজ্ব সাদিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল ও জেলা সড়ক পরিবহন বাস মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বাবু স্টোরের প্রোঃ মেহেদী হাসান, ১ম শ্রেণির ঠিকাদার শাহ আলমগীর ও সফিকুল ইসলাম,
জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত, জামায়াতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী গোলাম মোয়াক্ষের বিশ্বাস মুক্তা প্রমুখ। ছিলেন বিভিন্ন ব্যবসায়ীসহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন আলীনগর রেল কোয়াটার জামে মসজিদের ইমাম আকবর হোসেন।
ওবাইদুল হক ভোরের চাঁপাই কে জানান, তার নতুন প্রতিষ্ঠানে অতি সুলভ মূল্যে শ্যালো, টিউবওয়েল, পিভিসি পাইপ, প্লাস্টিকের দরজা, ফিল্টার এবং জিআই পাইপ, মোটর পাম্প, স্যানেটারী ফিটিং, ওয়াটার সাপ্লাই ও অন্যান্য যন্ত্রাংশ পাইকারি এবং খুচরা মূল্যে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews