1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
মোঃ সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
আজ (০৬ সেপ্টেম্বর) রবিবার সকালে  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত প্রশিক্ষণে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুব সমাজ প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রমে ৫৩ বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সহ অন্যান্য অফিসার, সদর থানা পুলিশ, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং চরবাগডাঙ্গা বিওপি কমান্ডার ও সকল স্তরের বিজিবি সদস্যবৃন্দ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews