1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা

চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ৮ম ব্যাচের লিখিত পরীক্ষা।

শনিবার সকাল ১০ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ সাব্বির আহমেদ রোবেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইসিটি শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব স্বপণ কুমার কর্মকার উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর,সহকারী পরিচালক মিজানুর রহমান ও মোহাম্মদ সাদিকুজ্জামান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ব্রাঞ্চের ই লার্নিং এন্ড আর্নিং এর কো-অর্ডিনেটর এস এম আব্দুল্লাহ ট্রেইনার মোঃ জেমস,মোঃ জাকির হোসেন এবং মোঃ সিফাত হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শক কর্মকর্তারা পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমে যুবসমাজকে আরও সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। এবার দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। প্রশিক্ষণার্থীরা অক্টবর থেকে ডিসেম্বর মাসের ব্যাচে নির্বাচিত ৭৫ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়াও দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা ও তিনবেলা মানসম্মত খাবারসহ প্রশিক্ষণের উপকরণ পাবেন। ৮ম ব্যাচের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের আরও একদল তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews