1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা  চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত 

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের শীর্ষক কর্মশালা 

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জঃ
“আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো – সচেতন নাগরিক হবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ, আত্মহত্যা, ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ কর্তৃক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
আজ (২১ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এসময় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুর সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের কারণ। ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিবাহ আইনত নিষিদ্ধ। বাল্যবিবাহের ফলে শিক্ষা ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ বিষয়ে সচেতন থাকতে এবং এমন ঘটনা দেখলে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়।
জীবন অমূল্য, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়, বেচে থাকার নামই জীবন। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং বা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন খারাপ বা হতাশা লাগলে পরিবার, শিক্ষক, বন্ধু অথবা পুলিশের সাথে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।
সাইবার সুরক্ষা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।  সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সতর্কতা ও ডিজিটাল প্রতারণা থেকে রক্ষার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগনাল ইত্যাদির ব্যবহার এবং সড়কে চলাচলের আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব।
এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদেরকে “সততা স্টোর” সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ জীবনে সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
কর্মশালায় আরও মাদক, ধূমপান, যৌতুক, ইভটিজিং ও ব্যাড টাচ, প্রতারণা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে। পরবর্তীতে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তরদাতা ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন এএসপি (প্রবিঃ), অফিসার ইনচার্জ সদর মডেল থানা, ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews