1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে গণমুক্তি পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধিরদের উদ্যোগে চাঁপাই নবাবগঞ্জে গণমুক্তির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে একটি অফিসে দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে দৈনিক গণমুক্তি পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আকতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
এসময় বিশেষ অতিথি ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ঈসা ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমসেদ আলী, সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়শাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু ও সহ-সম্পাদক ও আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি হাসান ডলার, দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আলী। এছাড়াও দৈনিক গণমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি জিয়াউল হক,নাচোল উপজেলা প্রতিনিধি আবুল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews