1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী শিবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান নির্বাচিত হতে পারলে ৩ মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করবো: নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে: কর্নেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ১ম বিভাগ ফুটবল খেলার সমাপনী পুরস্কার বিতরণ  

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ১ম বিভাগ ফুটবল লীগের প্রতিযোগিতা সমাপনী খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

জেলা ফুটবল লীগের সভাপতি ও জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সহযোগিতায় ১ম বিভাগ ফুটবল লীগের সমাপনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টিটো স্মৃতি সংসদ বনাম রংধনু ফুটবল দল ।

খেলায় ৪-০ গোলের ব্যবধানে রংধনু ফুটবল দল কে পরাজিত করে টিটো স্মৃতি সংসদ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই সাথে চাম্পিয়ন দলকে ১৫ হাজার এবং রানারআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

সমাপনী খেলায় টিটো স্মৃতি সংসদের ৭নং জার্সি ধারি ওমর হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছে। লীগে সুশৃঙ্খল দল হিসাবে সোনালী অতীত ক্লাবকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠিত খেলায় ধারাবিবরণী দেন জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ নভেম্বর- ২০২৩ জেলার মোট ১০ টি দলের অংশ গ্রহণে লীগের শুভ উদ্বোধন করা হয়েছিল।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews