1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই জিয়াউর রহমান শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা ৩০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ শিবগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আক্তারুজ্জামান- সম্পাদক জমসেদ আলী

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড় হতে অপহরণ আটক-৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড় মোড় হতে রাজশাহীতে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোতে তুলে নিয়ে গরু ক্রয়ের নগদ ৬ ছয় লক্ষ ও এসএ পরিবহনের মাধ্যমে আরও ৪ চার লক্ষ টাকা আদায় করে অপহরণকারীরা।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে তুলে ধরে এসব কথা বলেন।
প্রেস ব্রিফিং এ জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম সেবা, পিপিএম সেবা) সার্বিক দিক নির্দেশনায় মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী হচ্ছে রাজশাহী দুর্গাপুর গোপীনাথপুর পশ্চিম পাড়া (খাসখামার) গ্রামের মোজাফফর হোসেন (২৫), পাবনার সুজানগর ভবানীপুর মধ্যপাড়া গ্রামের মোতালেব খন্দকার (৪২), রাজশাহীর পুঠিয়া কান্দা গ্রামের আলতাফ হোসেন (৫৬) কে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে গত বছরের ২৩ মার্চ দুপুর ২টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্বরোড মোড় হতে রাজশাহীতে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এবং গরু ক্রয়ের নগদ ৬ ছয় লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাকে জিম্মি করে এসএ পরিবহন বানেশ্বর শাখার মাধ্যমে আরও ৪ চার লক্ষ টাকা আদায় করে। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বিভিন্ন যায়গায় ঘুরিয়ে পরের দিন ভোর ৬টার সময় তাকে বানেশ্বর এলাকায় ছেড়ে দেন। পরে সাদিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মামলাটি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় রুজু হয়।
এরপর অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল তদন্তকারী কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত হয়ে মামলাটি অধিকতর তদন্তকালে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। ২ নং আসামীর নিকট হতে ঘটনার কাজে ব্যবহৃত ১টি হার্ড কালো জিফ গাড়ী- জব্দ করে এবং তাদের নিকট হতে অপরাধ মূলক কাজে ব্যবহৃত মোট ৭ টি মোবাইল ফোন যার মধ্যে ৪টি স্মার্ট ফোন ও ০৩টি বাটন ফোন উদ্ধার করা হয় বলে জানান তিনি।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews