1. domain.namebd2020@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইইডি’র শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কথা সাহিত্যিক জিল্লুর রহমান।

এরপর সকাল ৬টায় নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র সহকারী প্রকৌশলী -৩ রাশেদুজ্জামান রনি, উপ-সহকারী প্রকৌশলী সদর আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী শিবগঞ্জ আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী কার্যালয় আরাফাতুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নাচোল মেরাজুল হক, উপ-সহকারী প্রকৌশলী গোমস্তাপুর এস এম ইমরান হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews