1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতর উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
গত এক মাস সিয়াম সাধানার পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলায় নামাজ আদায়ের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যান মতে এ জেলায় এবার ৪৩৯টি ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। আজ লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান ঈদের জামায়াতে অংশ নেন। এছাড়াও বেশ কিছু ঈদগাহে মহিলারর নামাজ আদায় করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধান জামায়াত সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করে জেলা প্রশাসক (ডিসি) একেএম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর নিমতলা ফকিরপাড়া কেন্দ্রিয় ঈদগাহে মোনাজাতে অংশ নেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা। এখানে সকাল সোয়া ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
অপর দিকে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করে চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস। একই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ সহ স্থানীয়রা।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ঈদগাহ জামায়াতে ঈদের নামাজ আদায় করে শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি সহ স্থানীয়রা।
উপররাজারামপুর ঈদগাহ জামায়াতে ঈদের নামাজ আদায় করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ. লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করে জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম পিপিএম সেবা) সহ অন্যান্য কর্মকর্তাগণ।
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ঈদগাহের সংখ্যা ৪৩৯টি। এর মধ্যে সদর উপজেলায় ১৩৪টি, শিবগঞ্জ উপজেলায় ১০৪টি, নাচোল উপজেলায় ৬০টি, গোমস্তাপুর উপজেলায় ১১৪টি এবং উপজেলায় ২৭টি। এর বাইরেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews