1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
উক্ত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও স্থানীয় সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রমুখ।
অতিথির দেয়া বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সহজলভ্যতা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক প্রতিরোধ করা যেতে পারে এবং করতে হবে। সে সাথে বাল্যবিয়েকে না বলতে হবে, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া যবে না। কোনো ধর্মই মাদককে সমর্থন করে না বলে এসব কথা বলেন।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews