1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের পিটিয়েছে শিক্ষার্থী ও বহিরাগতরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত অনু্প্রবেশ বন্ধ ও শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের পিটিয়েছে শিক্ষার্থীসহ বহিরাগতরা। এতে গুরুতর আহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের কয়েকজন শিক্ষক ।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজে মারধরের ঘটনাটি ঘটে।
জানা গেছে ৩-৪ জন শিক্ষককে মারধরের পর উল্টো শিক্ষকদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে প্রতিষ্ঠানটির মাঠে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের একাংশ ও প্রতিষ্ঠানটির শিক্ষকরা গত কয়েকদিন ধরেই অনিয়ম-দুর্নীতি ও বহিরাগতদের প্রবেশ নিষেধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করে শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে মানববন্ধনে দাঁড়ালে তাতে বাধা দেয় একাংশের শিক্ষার্থীরা। পরে ব্যানার কেড়ে নিয়ে কয়েক শিক্ষকদের হেনস্তা করে তারা। পরে বেধড়ক মারধর করা হয়।
তবে মারধরের কথা অস্বীকার করেন কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মশিদুল হক জানান, মানববন্ধনের বিষয়ে আমিও জানি না। তবে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মানববন্ধন করা নিয়ে হট্টগোল হয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষকের বিচারের দাবি করে। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুরাহা করা হবে বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews