1. domain.namebd2020@gmail.com : admi2017 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জ-১ জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা শিবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শিবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ৬২ নেতাকর্মী

জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য দেন বিগত আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ভুক্তভোগী শাহ আলাউদ্দন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ হিল কাফি, নজরুল ইসলাম, মোহন, অপারেশন ঈগলহান্টে নিহত মসলা বিক্রেতা আবু স্ত্রী সুমাইয়া সহ অন্যান্যরা।

অভিযোগ করে বক্তব্যে বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীম পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম ভুক্তভোগীদের জঙ্গি আখ্যা দিয়ে গ্রেফতারের করে আয়না ঘরে নিমর্ম নির্চাতন চালান। সেই সাথে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সুন্দর ভবিষ্যত নষ্ট করে দেন।

তা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগরে জঙ্গি দমন অপারেশন ঈগলহান্ট নাম দিয়ে নিরীহ মসলা বিক্রেতা আবুর বাড়িতে তিন দিন ধরে নাটক সাজিয়ে আবুসহ ৪ জনকে গুলি করে হত্যার পর তার স্ত্রী সুমাইয়ার পায়ে গুলি করে তার শিশুসহ তাকে গ্রেফতার করেন। ঐ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মামলা গুলো থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews