1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

গুমের শিকার ব্যক্তির সন্ধানে জেলা প্রশাসকে স্মারক লিপি প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক কারনে গুমের শিকার আরিফুল ইসলাম কে জীবিত অবস্থায় ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি লিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গুমের শিকার স্বামী কে জীবিত অবস্থায় ফেরত পেতে পরিবার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

গুমের শিকার আরিফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের বাসেদ মন্ডলের টোলা গ্রামের মৃত বানী ইসরাইলের ছেলে।
স্ত্রীর কাজেরা বেগম আবেদনে বলেন, গুমের শিকার আরিফুল ইসলাম তার স্বামী। তার একটি ছেলে একটি মেয়ে সন্তান সহ অসহায় অবস্থায় রয়েছেন। তার স্বামী আরিফুল ইসলাম একটি কোচিং সেন্টার ও প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ছিলেন। গত ২০১৭ সালের ১ জুলাই দুপুর ৩ টার সয়ম তার স্বামী আরিফুলকে সাদা পোশাকধারী ডি.বি পুলিশ পরিচয় দিয়ে কোচিং চলাকালীন সময়ে কোচিং সেন্টার থেকে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে তার স্বামীর ব্যাপারে সন্ধান চাইলে তারা থানায় যোগাযোগ করতে বলেন। স্ত্রীসহ পরিবারের লোকজন থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোন অভিযোগ গ্রহন করেনি। তৎকালীন এস.পি’র নিকট তার স্ত্রী গুম স্বামী আরিফুলের সন্ধানের ব্যাপারে গেলে এস.পি কোন সহযোগিতা করেনি। বরং বিভিন্ন মোবাইল থেকে পরিবারের লোকজনকে হুমকি প্রদান করে। বলেন বেশি বাড়াবাড়ি করলে তোদেরকেও গুম করা হবে। এমতাস্থায় স্বামীকে জীবিত অবস্থায় পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন পরিবারটি।

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে এ দাবি জানান।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews