1. domain.namebd2020@gmail.com : admi2017 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন শিবগঞ্জে খামারিদের দুই দিনের প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন  গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলা এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ৫৯ বিজিবির মানবিকতার দৃষ্টান্ত স্থাপন  চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  পায়ুপথে পাচারকালে ২টি স্বণের বার উদ্ধার, এক্স-রে মেশিনে শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত  পাবনার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর-ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে-জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত নির্মাণের কাজের ব্যবস্থা করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ১৩ নং প্যাকেজের আওতায় সড়কটি নির্মাণসহ রাস্তার পাশে একটি ড্রেনও নির্মাণ করা হবে।

উদ্বোধন কালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। অনুষ্ঠানে রাস্তাটির বিস্তারিত তথ্য তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থাপনা করে টাউন প্লানার ইমরান হোসেন। উক্ত নির্মাণ কাজ শেষ হওয়ার কথা হয়েছে আগামী বছরের ৬ জুলাই।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও এর ভূয়সি প্রশংসা করেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন-এধরনের আরও কোন রাস্তা থাকলে নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করা হবে। প্রকাশক দেবেন্দ্র নাথ উরাঁও তার বক্তব্যে বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ইতো মধ্যে ১০৩ কোটি টাকার পৌরসভার একটি প্রকল্পে সই করেছেন বলে জানান তিনি।
Oblique IT

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews