1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুন মামলায় চট্রগ্রাম থেকে ৪ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আব্দুস সালামসহ জোড়া খুনের মামলায় চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ হত্যা মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উক্ত আসামিদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (০৯ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হচ্ছে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের জেন্টু আলী’র ছেলে আজম আলী (৩৯) একই এলাকার ময়েজ আলী’র ছেলে সাহেব আলী (২২), রসিক নগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ (২৮), অপরজন সদর উপজেলা বোলতলা চকবহরম গ্রামের যুবায়ের রহমানের ছেলে তাজ হাসান হৃদয় (২১) কে চট্টগ্রাম জেলার কর্ণফুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে আজম আলী নামের এক আসামির স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে তার দেখানো তথ্যে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের একটি গোরস্থানসহ আশপাশের কয়েকটি খেতের মাটির নিচ থেকে একাধিক বালতির মধ্যে লুকিয়ে রাখা ৩৩ টি ককটেল উদ্ধার করে। পরে তা নিস্ক্রিয় করে রাজশাহী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোমা ডিস্পোজাল টিম।
প্রসঙ্গগত উল্লেখ্য, গত মাসের ২৭ জুন রাত সাড়ে ৮ টার দিকে রানিহাটি কলেজের সামনে গুচ্ছ গ্রামের পাশে বসে থাকা নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষিদ সদস্য আব্দুস সালামসহ দুজনকে বোমা হামলা চালিয়ে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ পলাতক থাকলেও মামলার দুই নম্বর আসামি পলাতক আশরাফের স্ত্রী আম্বীয়াসহ মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews