1. domain.namebd2020@gmail.com : admi2017 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা সম্পন্ন  চাঁপাইনবাবগঞ্জে ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ৮ম ব্যাচের কার্যক্রম শুর চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের ক্লাসরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সকলকে গভীরভাবে অনুধাবন এবং শিক্ষার্থীদের তাঁদের নির্দেশিত পথে সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মুহাম্মদ ইনসান আলী। শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে প্রবন্ধ পাঠ করেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান।

প্রবন্ধের বিষয়ের উপর আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং দোয়া পরিচালনা করেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।এর আগে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews