1. domain.namebd2020@gmail.com : admi2017 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র উদ্যোগে সিমান্তে যুবকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে পুনাকের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  শাশুড়ির ২০ লক্ষ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার-২ ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে চাঁদাবাজির অভিযোগ, নিম্নমানের পন্যসামগ্রীতে ঠকছেন হাজারো ক্রেতা চাঁপাইনবাবগঞ্জে মেসার্স পাতান এন্টার প্রাইজ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের একতা ভ্যারাইটিজ স্টোরে দীর্ঘ ২৮ বছর ম্যানেজার পদের সমাপ্তি, বিদায়ী সংবর্ধনা 

নাচোলে দুই ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর রাতে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। নাচোল বাসস্ট্যান্ডের ইসলামী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মাহিদুল ইসলাম বাবুল জানান, গত ২০ জানুয়ারি হোটেলের সারাদিন খাদ্যসামগ্রী বিক্রির টাকা নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মুরাদপুরে বাড়ি ফেরার সময় নাচোল খ. ম. সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব দিকের রাস্তায় তাকে পিছন থেকে তিনজন ছিনতাইকারী পথরোধ করে এবং কিলঘুষি মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। ঐসময় মাহিদুল ইসলাম চিৎকার করে এবং তাদের ধাওয়া করে। তার চিৎকারে এলাকার লোকজন দৌড়ে এসে, পৌর এলাকার শিয়ালা গ্রামের ইউনুসের ছেলে আশরাফুল (৪২) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের দুরুলের ছেলে শফিকুল ইসলাম (৪৫) কে পাকড়াও করে গণধোলাই দিয়ে রাতেই নাচোল থানায় সোপর্দ করে। অন্যজন নাচোল থানাপাড়ার শ্রী গৌর বাবুর ছেলে সুবোল (২৬) পালিয়ে যায়।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হোটেল মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামীদেরকে ২১ জানুয়ারি জেলহাজতে পাঠানো হয়েছে।

M/S Patan Enterprise

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

Oblique IT Solution

Oblique IT

© All rights reserved © 2025 Vorer Chapai

Theme Customized By BreakingNews